প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
স্মৃতির ক্যানভাসে ৯৩
আমজাদ হোসেন, সংবাদদাতা ||
স্মৃতির ক্যানভাসে ৯৩ কবি-আমজাদ হোসেন মিঠু কৈশোরের সেই দিনগুলো আজ রঙিন প্রজাপতি,ক্লাসরুমের ওই আড্ডাগুলো, হাসির তীব্র গতি।টিফিনের সেই ঝালমুড়ি আর এক ফালি রোদ-ছায়া,৯৩-এর সেই বাঁধনে জড়ানো আজও মায়া।তেত্রিশ বছর পার হয়ে গেছে, বদলে গেছে দিন,স্মৃতির খাতা উল্টে দেখলে মেটে না সেই ঋণ।চুলের কোণে শাদা ছোঁয়া, চোখে ক্লান্তির দাগ,হঠাৎ যদি দেখা মেলে—সেই পুরোনো অনুরাগ!"দোস্ত, কেমন আছিস বল?"—একটি বাক্যে দূর,অভিমানের মেঘ ভেঙে যায়, বাজে সুখের সুর।কক্সবাজারের ঝাউবনে বা আড্ডার কোনো মোড়ে,আমরা যেন সেই চেনা মুখ, একই ভালোবাসার ডোরে।কর্মব্যস্ত জীবনের মাঝে তুই-আমি আজও এক,স্মৃতির পাতায় চোখ মেলালেই মনের দূরবিন দেখ!৯৩-এর বন্ধু তোরা, এক আকাশের তারাপুঞ্জ,বন্ধুত্বের এই বাঁধন নিয়ে সাজাই প্রেমের কুঞ্জ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব