প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
রামিশা
নুরুজ্জামান সাকিব , ✅ গণমাধ্যম কর্মী ||
রামিসা শেখ সোহেল ফোটার আগেই ঝরে গেল,জান্নাতী এই ফুল,এই দেশেতে জন্ম নেওয়ায়, ছিল তাহার ভুল ।নিষ্পাপ ঐ চোখের চাহনি,বলছে কি গো শোন--সভ্যবিহীন এই ধরাতে,বিচার হবে কী কোন দিন-ও?বিচার হয়নি নুসরাত তনুর,বিচার হয়নি পূজার, তবে আজ কোন সাহসে- চাইবো বিচার ?ছোট্ট পাখি রামিসার।বিচার চাইবো কার কাছে ! কোন সে বিচারপতি ?বিচার চাইলেই ক্রুদ্ধ সে যে-বিচার করলেই ক্ষতি।চাইনা বিচার এই ধরাতে,বিচার করো প্রভু - কন্যা গুলো সব নিয়ে নাও,কিংবা আর দিওনা কভু।পৃথ্বী জুড়ে থাকুক কেবল, নিঠুর পুরুষ জাতি-নারীরা সব ফানুস হয়ে,হোক দূর আকাশের জ্যোতি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব