প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
পলাশবাড়ীতে বিজ এনজিওর উদ্যোগে ১২০০ ফলদ বৃক্ষের চারা বিতরণ
মোঃ মানিক মিয়া , সংবাদদাতা ||
পলাশবাড়ীতে বিজ এনজিওর উদ্যোগে ১২০০ ফলদ বৃক্ষের চারা বিতরণপারিবারিক পুষ্টির চাহিদা পূরণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এনজিওর কৃষি কর্মসূচির উদ্যোগে উপকারভোগীদের মাঝে ১২০০টি ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে পলাশবাড়ী শাখার বিজ সমিতির গ্রাহকদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে ৬০০টি আম ও ৬০০টি পেয়ারা গাছের চারা রয়েছে।গাইবান্ধা জেলার জুনিয়র জোনাল ম্যানেজার শেখ মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ কৃষি কর্মসূচির ঢাকা প্রোগ্রাম ম্যানেজার মোশারেফ হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধাপেরহাট শাখার কৃষি প্রোগ্রাম সাপোর্ট অফিসার তপন কুমার সরকার।অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের যথাযথ পরিচর্যা করতে হবে। গাছ আমাদের অক্সিজেন সরবরাহের পাশাপাশি বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তারা আরও বলেন, বাড়ির আশপাশের খালি জায়গাসহ সম্ভাব্য সব স্থানে ফলদ ও বনজ গাছ লাগানোর মাধ্যমে একদিকে যেমন পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব, অন্যদিকে পরিবেশও সুরক্ষিত হবে। পরে উপস্থিত উপকারভোগীদের গাছ লাগানোর সঠিক পদ্ধতি ও পরিচর্যার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলাশবাড়ী বিজ কৃষি কর্মসূচির কর্মকর্তা আঃ লতিফ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব