প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
তাড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
সুলাইমান আহমদ, সংবাদদাতা ||
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা (মধ্যপাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম ওই গ্রামের আবদুল জলিলের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তরিকুল। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।তরিকুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব