প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার ও বিজ্ঞ আদালতে সোপর্দ
মিনহাজুল আলম তানভীর , গণমাধ্যম কর্মী ||
ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।১. অভিযানের বিবরণপুলিশ সুপার, ফেনী জেলা মহোদয়ের প্রত্যক্ষ দিক নির্দেশনায় গত ২৬/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ২.০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে ডিবি, ফেনীর একটি চৌকস অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।অভিযানকালে ফেনী সদর মডেল থানাধীন বিসিকের মোড় হয়ে হাইওয়ে রাস্তায় সিএনজি যোগে একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ৪ জনকে আটক করা হয়।২. গ্রেফতারকৃতরাগ্রেফতারকৃত ৪ জন হলেন:1. সালাউদ্দিন (৩১) - পিতা: মৃত নূর ইসলাম, মাতা: মৃত আমেনা বেগম, সাং- রাণীয়ারা, বিষ্ণুপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া2. নোমান ইসলাম ওরফে সানি (২০) - পিতা: মৃত সিরাজুল ইসলাম, মাতা: কাজী নাহিদা আক্তার, সাং- দৌলতপুর (দক্ষিন/পশ্চিম), মোমিন কেরানি বাড়ী3. ইব্রাহিম (২৮) - পিতা: আব্দুল হাই, মাতা: হোসনেয়ারা, সাং- ফাজিলপুর (আশ্রায়ন প্রকল্প), ফাজিলপুর ইউনিয়ন4. মো: আবদুল হাকিম (৩৫) - পিতা: মৃত শফিকুর রহমান, মাতা: রহিমা খাতুন, সাং- ধর্মপুর (পদুয়া), ০৩ নং ওয়ার্ড, ফেনী সদর, জেলা- ফেনী উদ্ধারকৃত আলামতগ্রেফতারকৃতদের দেহ তল্লাশী করে নিম্নলিখিত আলামত জব্দ করা হয়:- সালাউদ্দিনের প্যান্টের ডান পকেট হতে কাঠের বাটসহ ১০ ইঞ্চি দৈর্ঘ্যের ধারালো ছুরি- নোমান ইসলামের কোমরে গোজানো অবস্থায় ১২ ইঞ্চি দৈর্ঘ্যের ধারালো চাপাতি- মো: আবদুল হাকিমের ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত ১টি সিএনজি- রেজি নং: ফেনী খ-১১-১২০৯। সিএনজির ইঞ্জিন নং ও চেসিস নং অস্পষ্ট।আইনগত প্রক্রিয়াগ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির সংশ্লিষ্ট ধারায় ফেনী সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধে ডিবি পুলিশের অভিযান চালানো জোরদার হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব