প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
মাদারীপুরের বহুল আলোচিত মানবপাচার মামলার প্রধান আসামি সুমনসহ ৩ জন ঢাকা থেকে গ্রেপ্তার
মোঃলিটন বেপারী , ✅ গণমাধ্যম কর্মী ||
মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের কুখ্যাত মানবপাচারকারী চক্রের প্রধান হোতা ও বিশাধিক মানবপাচার মামলার প্রধান আসামি সুমনসহ তিনজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই চক্রটি বিভিন্ন লোভনীয় অফারের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, সুমনের বিরুদ্ধে মাদারীপুর জেলার বিভিন্ন থানায় মানবপাচার ও প্রতারণার অভিযোগে ২০টিরও বেশি মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে এবং তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব