প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
জলসিড়ি আবাসন কর্তৃক খাল ও কৃষিজমি ভরাটের প্রতিবাদে রুপগন্জে সংবাদ সম্মেলন
মোঃ মানিক মিয়া , সংবাদদাতা ||
জলসিঁড়ি আবাসন কর্তৃক খাল ও কৃষিজমি ভরাটের প্রতিবাদে রূপগঞ্জে সংবাদ সম্মেলননারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে ‘জলসিঁড়ি আবাসন’ কর্তৃক অবৈধভাবে কৃষিজমি ও খাল বালু ভরাট করে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টির প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ (২৮ আগস্ট) ২০২৬ শুক্রবার সকাল ১০:০০ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি অডিটোরিয়ামে 'পৈতৃক ভিটা মাটি সংরক্ষণ পরিষদ'-এর উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, জলসিঁড়ি আবাসন প্রকল্প অবৈধভাবে এলাকার বিপুল পরিমাণ কৃষিজমি বালু দিয়ে ভরাট করে ফেলছে। শুধু তা-ই নয়, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক খননকৃত ঐতিহাসিক খালসহ এলাকার অন্যান্য জলাশয় বালু ভরাট করার ফলে স্থানীয়রা মারাত্মক কৃত্রিম জলাবদ্ধতার শিকার হচ্ছেন। এতে কৃষিভিত্তিক অর্থনীতি এবং স্থানীয়দের বসতভিটা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।পৈতৃক ভিটা-মাটি রক্ষা ও কৃত্রিম জলাবদ্ধতা নিরসনে সংবাদ সম্মেলন থেকে ৯ দফা দাবি পেশ করা হয়। এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন কায়েতপাড়ার ভূখণ্ডের মালিক ও বাসিন্দারা।অনুষ্ঠানে রূপগঞ্জের কায়েতপাড়া এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব