প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
গোয়েন্দা মতিঝিল বিভাগের অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
হারুন রশীদ , দৈনিক সর্বোচ্চ ২–৩টি মানসম্মত সংবাদ প্রকাশ করুন; গত কয়েক দিনে ৫৬টি সংবাদ প্রকাশ করা অস্বাভাবিক—দয়া করে লিমিট মেনে একজন দায়িত্বশীল গণমাধ্যমকর্মীর মতো কাজ করুন। অটোমেটিক আবার ২৪ ঘণ্টার মধ্যে চালু হবে ৷ ||
ঢাকা, ২৮ আগস্ট ২০২৬ খ্রি.রাজধানীর বনানী থানা এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।গ্রেফতারকৃতের নাম মোঃ জয়নাল আবেদীন ওরফে মিন্টু (৪৭)।গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল আনুমানিক ৪:৪০ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল বনানী থানাধীন মহাখালী আমতলা থেকে তিতুমীর কলেজগামী সড়কের অ্যাডভান্স নুরানী টাওয়ারের সামনে ফুটপাতে অভিযান পরিচালনা করে। এ সময় ৩ হাজার পিস ইয়াবাসহ জয়নাল আবেদীন ওরফে মিন্টুকে গ্রেফতার করা হয়।এছাড়া তার কাছ থেকে GDL ব্র্যান্ডের G8+ মডেলের একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত জয়নাল আবেদীন ওরফে মিন্টুর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াদিন।।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব