প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে হুসাইনী ফাউন্ডেশনের উদ্যোগে আনন্দ মিছিল ও জশনে জুলুস
মোঃ মানিক মিয়া , সংবাদদাতা ||
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হুসাইনী ফাউন্ডেশনের উদ্যোগে আনন্দ মিছিল ও জশনে জুলুসপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও জশনে জুলুসের আয়োজন করতে যাচ্ছে সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘হুসাইনী ফাউন্ডেশন’।আজ (২৮শে আগস্ট) ২০২৬ইং (শুক্রবার) জুম্মার নামাজ শেষে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি শিয়া জামে মসজিদ রোড থেকে শুরু হয়ে মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিয়া মসজিদে এসে সমাপ্ত হবে।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, হুজুর পাক (সা.)-এর আগমন উপলক্ষে আয়োজিত এই আনন্দ মিছিলে অংশ নিতে সকল মোমেনীনদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।মিছিলটি যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে হুসাইনী ফাউন্ডেশন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব