প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় সিলেট বিভাগে দ্বিতীয় জেবা ফারিহা।
রনি শেখ, ✅ গণমাধ্যম কর্মী ||
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় সিলেট বিভাগে দ্বিতীয় জেবা ফারিহা।প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর কবিতা আবৃত্তি (বাংলা) ক্যাটাগরিতে সিলেট বিভাগের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে গৌরব বয়ে এনেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জেবা ফারিহা।তার অসাধারণ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। জেবা ফারিহার এই অর্জনকে দোয়ারাবাজারের জন্যও একটি গর্বের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা।কবিতা আবৃত্তিতে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত সনদপত্র, চেক ও মেডেল জেবা ফারিহার হাতে হস্তান্তর করা হয়েছে।জেবা ফারিহার এই সাফল্যে তার বাবা-মা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। একইসঙ্গে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অভিনন্দন জানিয়েছেন।পরিবার ও এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও জেবা ফারিহা তার প্রতিভা ও মেধার স্বাক্ষর রেখে আরও বড় সাফল্য অর্জন করবে এবং দোয়ারাবাজার তথা সুনামগঞ্জের সুনাম বয়ে আনবে।জেবা ফারিহার এই অর্জনে আনন্দিত তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। তারা তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব