প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
ভ্রাম্যমাণ অভিযানে ১,৮৯০ বস্তা সার জব্দ, মিল ম্যানেজারের ৩ মাসের কা,রাদণ্ড
মোঃ আহসানুজ্জামান, সংবাদদাতা ||
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।অভিযানকালে কবিরাজহাটের নওশাদ ট্রেডার্স ও জনতা হাসকিং থেকে ১ হাজার ৪৯৩ বস্তা টিএসপি, ১৮১ বস্তা ডিএপি ও ২১৬ বস্তা এমওপি সার জব্দ করা হয়।অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জনতা অটো রাইস মিলের ম্যানেজার মো. কাজী ফয়সালকে ৩ মাসের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব