প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
মুন্সিগঞ্জের শ্রীনগরে ৮ পিস ইয়াবাসহ চিহ্নিত চোর গ্রেপ্তার, উদ্ধার চোরাই পাঁচ কলার ছড়া
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী ও চোরবিরোধী অভিযানে স্বপন (৪০) নামে এক ব্যক্তিকে ৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে চোরাই পাঁচটি কলার ছড়া উদ্ধার করা হয়।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ২টার দিকে শ্রীনগর থানাধীন শিবরামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃত স্বপন শ্রীনগর উপজেলার খাররা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল আজিজ ও মনোয়ারা বেগমের ছেলে। পুলিশের দাবি, স্বপন এলাকার একজন চিহ্নিত চোর এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই আবুল কালাম আজাদ, এসআই মো. রেজাউল কাজী ও এএসআই মাহাবুর রহমানের নেতৃত্বে শিবরামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বপনকে ৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন স্বীকার করেন, মাদক কেনার টাকা সংগ্রহ করতে তিনি বিভিন্ন সময় এলাকার বাগান থেকে কলাসহ বিভিন্ন জিনিস চুরি করতেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিবরামপুর ও খাররা এলাকার বিভিন্ন স্থান থেকে চোরাই পাঁচটি কলার ছড়া উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, স্বপনের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন বাগান থেকে কলা, পেঁপেসহ বিভিন্ন ফসল এবং পুকুর থেকে মাছ চুরির অভিযোগ রয়েছে।গ্রেপ্তারকৃত স্বপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব