প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
মাদক ব্যবসায়ীর সংখ্যা দিন দিন বেড়ে চলছে
আলী আহমদ , সংবাদদাতা ||
১নং ফতেপুর ইউনিয়ন, মোকামবাজার, রাজনগর, মৌলভীবাজার। ১নং ফতেপুর ইউনিয়ন পরিষদ, মোকামবাজার, অনেক নাম ডাক আছে এই ঐতিহ্যবাহী বাজারের। অনেক দূরদূরান্ত থেকে মানুষ জন আসে এই মোকামবাজারে। কিন্তু অনেক দিন যাবত লক্ষ্য করা যাচ্ছে কিছু অসাদু ব্যাক্তি নিজেদের আর্থিক লাভের জন্য এলাকার তরুণ যুবক,স্কুল ছাত্র, কলেজ ছাত্র, বাজারের আশেপাশের মানুষের কাছে মাদকের প্রবনতা ছড়িয়ে দিচ্ছে। দিন দিন মানুষ মাদকের প্রতি গভীর আসক্ত হয়ে পড়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, এলাকার কিছু ব্যাক্তি ও বাহিরের এলাকার কিছু ব্যাক্তি মিলে এসব মাদক বিক্রি করে যাচ্ছে, তারা নাম প্রকাশে অনিচ্ছুক।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব