প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
মুফতি ফয়জুল করীমের উপস্থিতিতে ইসলামি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন
মোঃ মানিক মিয়া , সংবাদদাতা ||
মুফতি ফয়জুল করীমের উপস্থিতিতে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন ঢাকা: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন-২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সহ-সভাপতি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (পীর সাহেব চরমোনাই)।সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক মাহবুবুর রহমান, দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং ইসলামী ছাত্র আন্দোলনের বিপুল সংখ্যক সদস্য।সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং ইসলামী ছাত্র আন্দোলনের আদর্শ ও লক্ষ্য তুলে ধরেন। তিনি তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান।অন্যান্য বক্তারাও ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। সম্মেলনের শেষে নতুন কমিটি ঘোষণা করা হয় এবং সংগঠনের লক্ষ্য অর্জনে সর্বাত্মক প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করা হয়।#ইসলামীআন্দোলনবাংলাদেশ #ইসলামীছাত্রআন্দোলন #কেন্দ্রীয়সম্মেলন #ঢাকা #মুফতিফয়জুলকরীম
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব