প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের এক বছরের কারাদণ্ড
মোঃ আমজাদ হোসেন, সংবাদদাতা ||
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের এক বছরের কারাদণ্ডমোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর। দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের অভিযোগে ইবনে রাব্বী (২৭) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে চিরিরবন্দর উপজেলার ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীমিয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইবনে রাব্বীকে তার নিজ বসতবাড়ির শয়নকক্ষে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করে। পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমাণ আদালত আটক ইবনে রাব্বীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।অভিযানকালে তার কাছ থেকে ১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ট্যাপেন্টাডল ট্যাবলেটের দুটি খোসা, দুটি গ্যাস লাইট, এক পিস ফয়েল পেপার, একটি কাঁচি, টাইলসের ভাঙা এক টুকরা, মাদক সেবনের একটি পাইপ ও দুটি সিগারেট উদ্ধার করা হয়।চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন নবী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব