প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
কুমিল্লায় ‘আইডিয়াল পেন’ সংগঠনের প্রশংসনীয় উদ্যোগ: সড়ক মেরামত, আলোকায়ন ও অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার সেনবাগ প্রতিনিধিঃ
আবদুল আউয়াল ||
কুমিল্লায় ‘আইডিয়াল পেন’ সংগঠনের প্রশংসনীয় উদ্যোগ: সড়ক মেরামত, আলোকায়ন ও অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারসেনবাগ প্রতিনিধিঃ
লিটন মিয়া কুমিল্লায় স্থানীয় সামাজিক সংগঠন ‘আইডিয়াল পেন’-এর উদ্যোগে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত, আলোকায়ন এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রশংসনীয় সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও এলাকার বুগি খাশের বাড়িসহ ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ায় উন্নয়ন ও সেবামূলক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটির যুবসমাজ।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রাতের বেলা সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তার দুই পাশে পর্যাপ্ত আলোকায়নের (লাইটিং) ব্যবস্থা করা হয়েছে। একই সাথে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে এলাকার বেশ কিছু ক্ষতিগ্রস্ত সড়ক নিজস্ব অর্থায়ন ও শ্রমে মেরামত করা হয়।সংগঠনের তরুণরা জানান, প্রতিটি গ্রাম ও মহল্লার নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিময় পরিবেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। "যুবসমাজ চাইলে সমাজকে ইতিবাচকভাবে বদলে দিতে পারে"—এই বিশ্বাসকে পাথেয় করে তারা নিয়মিত এলাকার সার্বিক কল্যাণে নিজেদের নিয়োজিত রেখেছেন।উন্নয়নমূলক কাজের পাশাপাশি এলাকায় যেকোনো ধরনের অপকর্ম, ইভটিজিং, গাঁজা ও ইয়াবাসহ সব প্রকার মাদকের বিস্তার এবং দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছে ‘আইডিয়াল পেন’ সংগঠনের সদস্যরা। এলাকার নিরাপত্তা ও সামাজিক স্বার্থে কোনো ধরনের আপস করা হবে না বলে সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়।
স্থানীয় এলাকাবাসী যুবসমাজের এমন গঠনমূলক ও আত্মনিবেদিত উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন এবং তাদের সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্য কামনা করেছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব