প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড ও জরিমানা
মোঃ লিটন ইসলাম, সংবাদদাতা ||
দিনাজপুরের চিরিরবন্দরে মাদক সেবনের অভিযোগে রাব্বী (২৭) নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীমিয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।জানা যায়, এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাব্বীকে তার নিজ বসতবাড়ির শয়নকক্ষে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় রাব্বীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন নবী জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব