প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবি'র জোড়ালো অভিযান: প্রায় সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
আবু হানিফ মোহাম্মদ , ✅ গণমাধ্যম কর্মী ||
শেরপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ আটক করেছে বিজিবি। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি চৌকস দল পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা।সীমান্তবর্তী সূত্রে জানা যায়, শেরপুর জেলার অত্যন্ত স্পর্শকাতর দুই সীমান্ত এলাকা—নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী এবং ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই দিয়ে একদল চোরাকারবারী অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা চালাচ্ছিল। গোপন সংবাদ পেয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের বিজিবি টহল দল শনিবার (২৯ আগস্ট ২০২৬) সংশ্লিষ্ট এলাকাগুলোতে দ্রুত অবস্থান গ্রহণ করে পৃথক ২টি অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কৌশল বদলে মালামাল ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় মোট ৭০৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বিজিবির দেওয়া তথ্যমতে, জব্দকৃত এই মাদকের আনুমানিক সিজার মূল্য ১০,৫৭,৫০০ (দশ লক্ষ সাতান্ন হাজার পাঁচশত) টাকা।এক নজরে অভিযানের মূল তথ্য:অভিযান পরিচালনাকারী ইউনিট: ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)
ঘটনাস্থল: পোড়াবাড়ী (নালিতাবাড়ী) ও গুরুচরণ দুধনই (ঝিনাইগাতী), শেরপুর
জব্দকৃত মালামাল: ৭০৫ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন)
সিজার মূল্য: ১০,৫৭,৫০০ টাকা
মাদক নির্মূলে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে যেকোনো প্রকার চোরাচালান, মাদক পাচার কিংবা অবৈধ অনুপ্রবেশ রোধে দিনরাত ২৪ ঘণ্টা টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের কঠোর ও আপসহীন অভিযান অব্যাহত রাখবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব