প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
আনজুমান ট্রাস্টের সংস্কারকৃত প্রধান কার্যালয়ের নতুন অফিস উদ্বোধন।
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
অন্যতম আধ্যাত্মিক, অরাজনৈতিক ও ধর্মীয় সংস্থা আনজুমান-এ- রহমানির আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের প্রধান কার্যালয়ের সংস্কারকৃত নতুন অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৯ আগস্ট ২০২৬) আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সংস্কারকৃত নতুন অফিসের শুভ উদ্বোধন করেন আনজুমান ট্রাস্টের নির্বাহী প্রেসিডেন্ট পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.)।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য, আলেম-ওলামা, ভক্ত-মুরিদ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।নতুন অফিস উদ্বোধনকালে পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.) প্রতিষ্ঠানের ধর্মীয়, আধ্যাত্মিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। সংস্কারকৃত অফিসের মাধ্যমে ট্রাস্টের প্রশাসনিক কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও সমগ্র মানবজাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব