প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
ভোলা বরিশাল সংযোগ সেতু পরিদর্শন করলেন মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসান
মোহাম্মদ মিজানুর রহমান , সংবাদদাতা ||
শরীয়তপুরের গোসাইরহাট হয়ে হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর আবুপুর এলাকা থেকে শুরু করে মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ হয়ে ভোলা পর্যন্ত প্রস্তাবিত ঢাকা–ভোলা কানেক্টিং রোডের সম্ভাব্য সংযোগস্থলগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন নৌ ও সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রাজিব আহসান।শনিবার (২৯ আগস্ট) প্রস্তাবিত গুরুত্বপূর্ণ এই সড়ক বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোর বিভিন্ন সম্ভাব্য সংযোগস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় সড়কটির সম্ভাব্য রুট, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত সুবিধার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়।ঢাকা–ভোলা কানেক্টিং রোড বাস্তবায়িত হলে শরীয়তপুর, হিজলা, মুলাদী, মেহেন্দিগঞ্জ ও ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার সঙ্গে রাজধানীর যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রস্তাবিত এই সড়কটি বাস্তবায়নের উদ্যোগ দক্ষিণাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।#ঢাকা_ভোলা_কানেক্টিং_রোড #মেহেন্দিগঞ্জ #হিজলা #মুলাদী #ভোলা #শরীয়তপুর #গোসাইরহাট #চর_আবুপুর #দক্ষিণাঞ্চল #যোগাযোগ_ব্যবস্থা
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব