প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
মাদারীপুরের রাজৈরে যৌতুকের দাবিতে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা
মোঃলিটন বেপারী , ✅ গণমাধ্যম কর্মী ||
মাদারীপুরের রাজৈরে বিয়ের মাত্র তিন মাসের মাথায় যৌতুকের টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তানিয়া আক্তার (ছদ্মনাম) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবার স্বামী ও শাশুড়ির কঠোর শাস্তির দাবি জানিয়ে থানায় মামলা দায়ের করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে রাজৈর উপজেলার একটি স্থানীয় যুবকের সঙ্গে ভুক্তভোগী ওই তরুণীর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও তার পরিবার যৌতুক হিসেবে অতিরিক্ত ১ লাখ টাকা দাবি করতে থাকে। দাবি মেটাতে ব্যর্থ হওয়ায় নিয়মিত শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব