প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
মাদারীপুরের কুলপদ্মীতে জমে উঠেছে ঐতিহ্যবাহী মেলা: আনন্দ-উৎসবে মুখরিত সব বয়সী মানুষ
মোঃলিটন বেপারী , ✅ গণমাধ্যম কর্মী ||
মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী এলাকায় উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। আলোকসজ্জা, নাগরদোলা আর নানা ধরনের বিনোদনে মুখরিত হয়ে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ।প্রতিবছরের ন্যায় এবারও কুলপদ্দী এলাকায় আয়োজিত এই মেলাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সন্ধ্যার পর থেকেই মেলা প্রাঙ্গণে শিশু, কিশোর, তরুণ ও বয়োবৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শিশুদের আনন্দ দিতে মেলায় বসানো হয়েছে ঐতিহ্যবাহী নাগরদোলা, রকমারি রাইড এবং বিনোদনের বিভিন্ন মাধ্যম।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব