প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
হারুন রশীদ , দৈনিক সর্বোচ্চ ২–৩টি মানসম্মত সংবাদ প্রকাশ করুন; গত কয়েক দিনে ৫৬টি সংবাদ প্রকাশ করা অস্বাভাবিক—দয়া করে লিমিট মেনে একজন দায়িত্বশীল গণমাধ্যমকর্মীর মতো কাজ করুন। অটোমেটিক আবার ২৪ ঘণ্টার মধ্যে চালু হবে ৷ ||
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশকে তথ্য দিলে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।এছাড়া লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।আজ শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়ে যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন।সভায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা কর্মক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা বাড়ানোসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের চাহিদা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের কাছে তুলে ধরেন। এসব বিষয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধীরে ধীরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব