প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
দিনাজপুর ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ মনিপুর এবং দাইনুর বিওপির পৃথক ২টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা
মোঃ আহসানুজ্জামান, সংবাদদাতা ||
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ২৯ বিজিবির অভিযানে ২,৫৮,৮০০/- টাকার ভারতীয় ইস্কফ সিরাপ,নেশাজাতীয় ট্যাবলেট অটোরিক্সা সহ আটক করে বিজিবি।২৯/৮/২০২৬ শনিবার সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের বদির মোড়ে অটো রিস্কাতে করে মাদক বহনের সময় মাদক সহ অটো রিস্কাটি আটক করা হয়। স্থানীয় প্রদক্ষদর্শীরা জানান বিজিবির গোয়েন্দা শাখার এফএস অটো রিক্সাটি দাঁড় করাতে চাইলে অটোচালক এফএস কে চিনতে পেয়ে অটো রিক্সাটি ফেলে পালিয়ে যায়,পরে এফএস আনতে পারে যে ওই অটোতে মাদক আছে তাৎক্ষণিক ২৯ বিজিবি দাইনুর ক্যাম্পে অবগত করলে বিজিবি সদস্যরা এসে অটো ও মাদক উদ্ধার করে দাইনুর ক্যাম্পে নিয়ে যায়। দিনাজপুর ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর এবং দাইনুর বিওপির পৃথক ২টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট,একটি অটো রিস্কাতে ৩৭ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ সহ আটক করে বিজিবি। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালা মালের সিজার মূল্য-২,৫৮,৮০০ /-(দুই লক্ষ আটান্ন হাজার আটশত) টাকা। এ অভিযানের চোরা কারবারিদের শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে মর্মে জানা যায়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব