প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহন ও তেলবাহী লরীর মুখোমুখি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
মোঃলিটন বেপারী , ✅ গণমাধ্যম কর্মী ||
ঢাকা-বরিশাল মহাসড়কে আবারও বড় ধরনের সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আজ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ড এলাকায় সাকুরা পরিবহনের একটি বাস ও একটি তেলবাহী লরীর মুখোমুখি সংঘর্ষ হয়।এই দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে প্রায় কয়েক কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং যান চলাচল স্বাভাবিক করার কাজ চালিয়ে যাচ্ছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব