প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
ভুয়া কমিটির ফাঁদে NID নয়—পরিবহন মালিক-শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান
মোহাম্মদ রবিউল হোসেন , সংবাদদাতা ||
দক্ষিণ চট্টগ্রাম রোডের সকল পরিবহন মালিক ও শ্রমিকদের ব্যক্তিগত তথ্য ও ভোটার আইডি কার্ড (NID) অপরিচিত ব্যক্তি বা ভুয়া সংগঠনের কাছে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।একটি প্রচারপত্রে দাবি করা হয়েছে, দক্ষিণ চট্টগ্রাম রোডে একটি চক্র বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিককে ফোন করে বিভ্রান্ত করছে। নিজেদের ‘মালিক সমিতির নেতা’ পরিচয় দিয়ে তারা বিভিন্ন কমিটিতে রাখার কথা বলে ভোটার আইডি কার্ডের (NID) কপি বা নম্বর সংগ্রহের চেষ্টা করছে বলে সতর্ক করা হয়েছে।প্রচারপত্রে আরও বলা হয়, ব্যক্তিগত পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে ভুয়া কাগজপত্র বা কমিটি তৈরি, আইনগত জটিলতায় ফেলার চেষ্টা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামে আর্থিক অনিয়মের ঝুঁকি তৈরি হতে পারে।এ অবস্থায় পরিবহন মালিক ও শ্রমিকদের কোনো অপরিচিত ব্যক্তি বা প্রতিনিধির কাছে NID, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্যের কপি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।কেউ ফোন করে কোনো কমিটিতে থাকার কথা বললে সরাসরি বিশ্বাস না করে সংশ্লিষ্ট সংগঠনের অফিসিয়াল পরিচয় ও অনুমোদন যাচাই করার আহ্বান জানানো হয়েছে।প্রচারপত্রের শেষাংশে বলা হয়েছে, “অপরাধী ও বহিরাগত মুক্ত পরিবহন সেক্টর গড়ুন, নিজের সম্পদ ও আইনি সুরক্ষা নিজের
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব