প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
বাগেরহাট ২ আসনে নতুন আতঙ্ক , জামায়াতের এমপি কে নিয়ে সমালোচনা করায় প্রাণনাশের হুমকি রিয়াদের!
আসরাফুল মোড়ল, গণমাধ্যম কর্মী ||
বাগেরহাট-২ আসনের জামায়াতের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল ইসলাম হক রাহাদের বিরুদ্ধে উত্থাপিত গঠনমূলক সমালোচনার জেরে ‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর বাগেরহাট জেলা তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক নওশের ইসলামকে দফায় দফায় হুমকি ও তার ওপর হামলার অভিযোগ উঠেছে।ঘটনার বিবরণীতে জানা যায়, গত ১১ই আগস্ট রাত ৯টার পর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর বাগেরহাট জেলা তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক নওশের ইসলাম নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে ৪ থেকে ৫ জন ব্যক্তি মোটরসাইকেল যোগে এসে তার পথ রোধ করে। এ সময় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিরা তাকে লক্ষ্য করে হকি স্টিক দিয়ে হামলা চালায়।পরবর্তীকালে, জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল ইসলাম হক রাহাদের সহকারী এবং জামায়াতে ইসলামীর কর্মী সরদার মেহেদী হাসান রিয়াদ উক্ত ছাত্রনেতাকে ফোন করে কড়া ভাষায় শাসান। ফোনালাপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সরদার মেহেদী হাসান রিয়াদ, নওশের ইসলামকে সরাসরি হুমকি দিয়ে বলেন-"তুই এমপি সাহেবকে নিয়ে পোস্ট দেস কেন? তুই পোস্ট ডিলিট কর, তোর পাখা গজাইছে! পোস্ট ডিলিট না করলে সামনে পড়লে খবর আছে।"এরই ধারাবাহিকতায়, জামায়াতে ইসলামীর কর্মী সরদার মেহেদী হাসান রিয়াদ এবং জামায়াতে ইসলামীর কর্মী মিজান যৌথভাবে ফোন কল করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর জেলা তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক নওশের ইসলামকে পুনরায় প্রাণনাশের হুমকি দেন। যৌথভাবে এই হুমকি দেওয়ার পর নওশের ইসলামের সন্দেহ- ১১ই আগস্টের হামলায় জড়িত অজ্ঞাত ব্যক্তিরা মূলত জামায়াতে ইসলামীরই লোক ছিল।উল্লেখ্য, এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির পেছনে জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল ইসলাম হক রাহাদের ছত্রছায়ায় থাকা জামায়াতের কর্মী মিজানের বিরুদ্ধে আরও একটি মারাত্মক অভিযোগ রয়েছে।জামায়াতের কর্মী মিজান প্রতিনিয়ত ও প্রতিদিনই তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জামায়াতের মতাদর্শের বাইরের আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের ছবি বিকৃত ও মানহানিকর অবস্থায় তৈরি করে পোস্ট করছেন। তার এমন কর্মকাণ্ডে স্থানীয় কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।পূর্বের হামলা এবং পরবর্তীতে জামায়াতে ইসলামীর কর্মী সরদার মেহেদী হাসান রিয়াদ ও জামায়াতের কর্মী মিজানের যৌথ প্রাণনাশের হুমকির ঘটনায় নিজের জীবন ও নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর জেলা তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক নওশের ইসলাম। উদ্ভূত পরিস্থিতিতে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব