প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
চন্দনাইশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর বর্ণাঢ্য র‍্যালি
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) নির্বাচনী এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ র্যালি অনুষ্ঠিত হবে।আয়োজকদের তথ্যমতে, মঙ্গলবার বিকেল ৩টায় গাছবাড়িয়া এলাকার কলঘর বরুমতি ব্রিজ, পায়রা মার্কেট থেকে র্যালিটি শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য ও চন্দনাইশের বিএনপি নেতা আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ এমপি।র্যালিতে চন্দনাইশ-সাতকানিয়া আংশিক নির্বাচনী এলাকার ১৪টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের কথা রয়েছে।এ উপলক্ষে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। র্যালিতে শৃঙ্খলা বজায় রেখে স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র্যালির মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব