প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
এ যেন হঠাৎই বৃষ্টি
মোহাম্মদ সুমন হোসাইন , সংবাদদাতা ||
তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নওগাঁর বদলগাছীতে।বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি | ৩০ আগস্ট ২০২৬কয়েক দিনের টানা প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো নওগাঁর বদলগাছীতে।আজ রবিবার বিকেল থেকেই আকাশে কালো মেঘ জমতে থাকে। সন্ধ্যায় শুরু হয় মাঝারি থেকে ভারী বৃষ্টি। এই বৃষ্টিতে জনজীবনে ফিরেছে স্বস্তি। বিশেষ করে কৃষক ও খেটে খাওয়া মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।স্থানীয় কৃষকরা জানান, এই বৃষ্টি আমন ধানের জন্য খুবই উপকারী হবে। তীব্র রোদে ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল।তবে স্থানীয় কৃষকদের মাঝে কেউ কেউ বলতেছে হঠাৎ এই বৃষ্টি অনেক উপকারে আসলেও যাদের জমিতে কীটনাশক/বালাইনাশক দেয়া হয়েছে তাদের এই খরচটি বৃথা যাবে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২-৩ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব