প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির যোগসূত্রের ক্লু: চিফ প্রসিকিউটর
হারুন রশীদ , দৈনিক সর্বোচ্চ ২–৩টি মানসম্মত সংবাদ প্রকাশ করুন; গত কয়েক দিনে ৫৬টি সংবাদ প্রকাশ করা অস্বাভাবিক—দয়া করে লিমিট মেনে একজন দায়িত্বশীল গণমাধ্যমকর্মীর মতো কাজ করুন। অটোমেটিক আবার ২৪ ঘণ্টার মধ্যে চালু হবে ৷ ||
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির সঙ্গে ঘটনার যোগসূত্র পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর এসব তথ্য জানান।তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অন্য একটি মানবতাবিরোধী অপরাধের মামলা তদন্ত করতে গিয়ে একটি ভিন্ন মামলার কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনা করে সাগর-রুনি হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ একটি ক্লু পায়।মো. আমিনুল ইসলাম বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার ঘটনা নিয়ে সাবেক মেজর মোজাফফর হোসেনের বিষয়ে আমরা কিছুটা ক্লু পেয়েছিলাম। সাগর-রুনির বিষয়েও তেমন একটি ক্লু পেয়েছি। তবে তার নাম-পরিচয় এখনই প্রকাশ করতে পারছি না।’তিনি আরও বলেন, ‘এটুকু বলতে পারি, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে সাগর-রুনি হত্যাকাণ্ডের একটি কানেকশন পাওয়া গেছে। আমরা বিষয়টি যাচাই-বাছাই করে দেখছি। ওই ব্যক্তির ওপর নজরদারি রয়েছে। আরও তদন্তের পর নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে তা পিবিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া হবে।চিফ প্রসিকিউটর বলেন, ‘এটি একটি ব্যক্তিগত হত্যাকাণ্ডের মামলা। তাই মামলাটির বিচার সংশ্লিষ্ট দায়রা আদালতেই হবে।’উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।ডিবি ও র্যাবের পর বর্তমানে মামলাটি উচ্চপর্যায়ের টাস্কফোর্সের মাধ্যমে তদন্ত করা হচ্ছে। সর্বশেষ ২৭ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম আরিফুল ইসলাম আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব