প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
চন্দনাইশে সাতবাড়ীয়া বার আউলিয়া হামেদিয়া আলিম মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী মাহফিল।
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
পবিত্র ঈদে মিলাদুন্নবি (সাঃ)উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া বার আউলিয়া হামেদিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে আগামী ৩১ আগস্ট ২০২৬, সোমবার এক বর্ণাঢ্য ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হবে।মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রচারপত্র অনুযায়ী, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব এম. এ. হাশেম রাজু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মাওলানা নূর মোহাম্মদ ও মোহাম্মদ জারকুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হোসাইন রুমী।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, আদর্শ ও মানবতার জন্য তাঁর অবদান নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব