প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
চিরিরবন্দরে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মোঃ আমজাদ হোসেন, সংবাদদাতা ||
চিরিরবন্দরে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনমোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ পালন উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।সোমবার (৩১ আগস্ট) চিরিরবন্দর উপজেলা পরিষদ হলরুমে (হৈমন্তী) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ আফরোজ, উপজেলা কৃষি অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কবিতা আবৃত্তি, সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়।অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্যচর্চার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে নজরুলের মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।আয়োজনে: উপজেলা প্রশাসন, চিরিরবন্দর, দিনাজপুর।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব