প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
মুন্সিগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ দু'জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
হারুন রশীদ , দৈনিক সর্বোচ্চ ২–৩টি মানসম্মত সংবাদ প্রকাশ করুন; গত কয়েক দিনে ৫৬টি সংবাদ প্রকাশ করা অস্বাভাবিক—দয়া করে লিমিট মেনে একজন দায়িত্বশীল গণমাধ্যমকর্মীর মতো কাজ করুন। অটোমেটিক আবার ২৪ ঘণ্টার মধ্যে চালু হবে ৷ ||
মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর নির্দেশনাক্রমে জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ৩১-০৮-২০২৬ খ্রি. সকাল ০৯.১০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা ডিবি-এর এসআই (নিঃ) রিজাউল কাজী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পদ্মাসেতু উত্তর থানাধীন খড়িয়া পালবাড়ি সাকিনস্থ জনৈক সেন্টু শেখের বাড়ির পশ্চিম পাশের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১. শাওন মন্ডল (৪৩), পিতা- মৃত শ্যামল মন্ডল, সাং- শ্রীনগর মন্ডল পাড়া ও ২. সুজন মন্ডল (৩৫), পিতা- মৃত সুধির মন্ডল, সাং- শ্রীনগর মন্ডল পাড়া, উভয় থানা- শ্রীনগর এলাকা থেকে ৩০০ (তিনশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব