প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
মুন্সীগঞ্জে পদ্মা সেতুর ঢালে উল্টে গেলো বাস গুরুতর আহত ৮
হারুন রশীদ , দৈনিক সর্বোচ্চ ২–৩টি মানসম্মত সংবাদ প্রকাশ করুন; গত কয়েক দিনে ৫৬টি সংবাদ প্রকাশ করা অস্বাভাবিক—দয়া করে লিমিট মেনে একজন দায়িত্বশীল গণমাধ্যমকর্মীর মতো কাজ করুন। অটোমেটিক আবার ২৪ ঘণ্টার মধ্যে চালু হবে ৷ ||
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী নিউ গ্রীন লাইন এক্সপ্রেস বাস উল্টে গিয়ে ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (৩১ আগষ্ট) দুপুর দেড়টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে সংবাদ আসে যে, মাওয়া পদ্মা সেতুর ঢালে ঢাকামুখী একটি নিউ গ্রীন লাইন এক্সপ্রেস বাস দুর্ঘটনায় পড়েছে।তিনি জানান, মাগুরা থেকে ঢাকাগামী বাসটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।আহতরা হলো মাগুরা সদর উপজেলার সাইফুল্লাহ (৮০), মোঃ লুৎফর (৬৩) , চুয়াডঙ্গার আলমডাঙ্গা থানার রেবেকা খাতুন (৪০) , চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার নুর ইসলাম (৪৬) , রাশিদা (৪০) , মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ফাতেমা (০৭) , মাগুরা জেলার শ্রীপুর থানার সাইফ (২৩) ও ফরিদপুর জেলার মুধখালী উপজেলার আরাফাত (১৩) ।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আরও জানান, তাদের দ্রুত উদ্ধার তৎপরতার কারণে দুর্ঘটনা কবলিত বাস থেকে আহত যাত্রীদের সময়মতো উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে।ঘটনার পর পদ্মা সেতুর ঢালে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব