প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
মানবতার ফেরিওয়ালা দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান হৃদয়
রবিউল ইসলাম , সংবাদদাতা ||
যায় কিছু ঘটনা শুধু সংবাদ নয়, কিছু ঘটনা হৃদয়ে দাগ কেটেগত দুদিন ধরে পটুয়াখালীর দশমিনার একটি ঘটনা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হচ্ছে। মাত্র দেড় বছরের শিশু মুসাকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দেওয়ার অভিযোগ এবং সেই অর্থ দিয়ে আইফোন কেনার বিষয়টি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে শিশুটিকে উদ্ধারের খবরও এসেছে।একটি নিষ্পাপ শিশুকে ঘিরে এমন ঘটনা যে কোনো বিবেকবান মানুষকেই নাড়া দেবে। যে বয়সে একটি শিশুর পৃথিবী হওয়ার কথা বাবা-মা, দাদা-দাদি আর পরিবারের ভালোবাসা-সে বয়সেই তার জীবনে নেমে এসেছিল এক অনিশ্চয়তা।কিন্তু এই কষ্টের গল্পের মধ্যেও আছে স্বস্তি ও মানবিকতার একটি সুন্দর অধ্যায়। দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) আমার একমাত্র ছোট ভাই মাহমুদ হাসান মৃধার উদ্যোগ ও তৎপরতায় শিশুটিকে উদ্ধার করে তার দাদা-দাদির কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমেও ইউএনও মাহমুদ হাসানের উপস্থিতিতে শিশুটিকে দাদা-দাদির জিম্মায় দেওয়ার বিষয়টি এসেছে।শুধু শিশুটিকে উদ্ধার করেই দায়িত্ব শেষ হয়নি। শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে তার জন্য একটি ব্যাংক হিসাব করে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। একটি নিষ্পাপ শিশুর আজকের নিরাপত্তার পাশাপাশি তার আগামী দিনের কথাও চিন্তা করা হয়েছে-একজন বড় ভাই হিসেবে এই বিষয়টিই আমাকে সবচেয়ে বেশি আনন্দিত করেছে।আজ এই কথাগুলো লিখতে গিয়ে সত্যিই আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে। আমাদের দৌলতপুরের গর্ব আমাদের বন্ধু মাহমুদুল হাসান (হৃদয় ) দোয়া ও ভালোবাসা রইলো তুমি এগিয়ে যাও এভাবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব