প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহরাস্তি মডেল থানা ওসি মীর মাহবু রহমান উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত
রোটারীয়ান আলম চৌধুরী, ✅ গণমাধ্যম কর্মী ||
প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।৩১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সোমবার বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত শাহরাস্তি থানাধীন রায়শ্রী উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উনকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উনকিলা উচ্চ বিদ্যালয়ের সমন্বয়ে উনকিলা রেলওয়ে বাজারে এ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ভয়াবহ বিস্তার, ব্যক্তি ও পারিবারিক জীবনে এর ক্ষতিকর প্রভাব এবং সমাজে মাদকের কারণে সৃষ্ট নানা অপরাধ ও অবক্ষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না; বরং একটি পরিবার, সমাজ এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বিপথগামী করে তোলে। তাই মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।বক্তারা মাদক ব্যবসা, মাদক পাচার ও মাদক সেবনের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়। মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আলোচনা করা হয়।সভায় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, তরুণ ও শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাই মাদকের কুফল সম্পর্কে সচেতন থেকে নিজেদের দূরে রাখতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে। একটি সুন্দর, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সমাবেশ শেষে উনকিলা রেলওয়ে বাজার থেকে উনকিলা উচ্চ বিদ্যালয় পর্যন্ত একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালী বের করা হয়। র্যালীতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।এ সময় রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও শাহরাস্তি মডেল থানার অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৬০০ থেকে ৭০০ জন মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ মাদকবিরোধী সমাবেশ ও র্যালী এলাকায় ব্যাপক সাড়া ফেলে। অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে “মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন”—এই প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শাহরাস্তি মডেল থানা পুলিশের এমন জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব