প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রে- স্কেল ২০২৬
মোঃ আঃ রাজ্জাক সরদার, সংবাদদাতা ||
যে সকল সরকারি চাকরিজীবী বর্ধিত হারে বেতন পাবেন তাদের অভিনন্দন।দেশের তিন থেকে চার পার্সেন্ট সরকারি চাকরিজীবীদের জন্য এমন অপ্রত্যাশিত হারে বেতন বৃদ্ধির তীব্র সমালোচনা করছি। দেশের এখনো শ্রমিক শ্রেণীর মজুরি ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে, সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ ১৪২ পার্সেন্ট হারে বেতন বৃদ্ধির কতটুকু বাধ্যবাধকতা ক্ষুদ্র নাগরিক হিসেবে প্রশ্ন রয়ে যায়। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের যে অস্থিতিশীলতা এটি ক্রমশ বৃদ্ধি পাবে। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের সমস্ত কিছু ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে সামাজিক অবস্থান নষ্ট হবে । আমার মনে হয় যতই বেতন বৃদ্ধি পাক কিছু কিছু সরকারি চাকরিজীবীদের ঘুষের প্রবণতা আরও বৃদ্ধি পাবে।মোট কথা এমন অস্থিতিশীল পরিবেশের মধ্যে এমন অসম অর্থনীতির বন্টন মোটেও কাম্য নয়।দেশের নীতি নির্ধারক ও সুশীলদের শুভ বুদ্ধির উদয় হোক।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব