প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
মিথুন শিল, সংবাদদাতা ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জিয়া উদ্যানের সমাধি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে পরে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ করেন তারেক রহমান। একইসঙ্গে উদ্যানের জলাশয়ে মাছের পোনাও অবমুক্ত করেন তিনি।১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তি উপলক্ষে এবার কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি পালন করছে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও বিএনপির উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে। ঢাকার জিয়া উদ্যানে সকাল থেকেই দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব