প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
চিরিরবন্দরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
মোঃ আমজাদ হোসেন, সংবাদদাতা ||
চিরিরবন্দরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভামোঃ আমজাদ হোসেনক্রাইম রিপোর্টার, দিনাজপুরবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চিরিরবন্দর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া, এমপি।আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে চিরিরবন্দর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আয়োজনে:চিরিরবন্দর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, চিরিরবন্দর, দিনাজপুর।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব