প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‍্যালিতে তানভিরুল ইসলাম টুটুলের নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণ
কে এম নূহ পারভেজ বিজয় , গণমাধ্যম কর্মী ||
এশিয়া মহাদেশের অন্যতম প্রাচীন ও প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে এক বর্ণাঢ্য ও ঐতিহাসিক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নগরীর অলিগলি খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয়ে এক মহাসমুদ্রে পরিণত হয়। অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে জেলা স্কুলের মোড়, নতুনবাজার ট্রাফিক চত্বর, প্রেসক্লাব মোড় এবং গাঙ্গিনাপার রোড হয়ে ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয় এই বিশাল র্যালিটি, যা ছিল শৃঙ্খলা, শক্তি এবং তারুণ্যের এক অপূর্ব মেলবন্ধন।এই আয়োজনে ময়মনসিংহের রাজপথ মুখরিত ছিল শীর্ষ নেতৃবৃন্দের সরব উপস্থিতি ও লাখো কর্মীর প্রাণোচ্ছ্বাসে। দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, অধ্যাপক শেখ আমজাদ আলী এবং জননেতা আখতারুল আলম ফারুকের অনুসারীদের শক্তিশালী অবস্থান পুরো কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। তবে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কেন্দ্রবিন্দুতে ছিল সাবেক ছাত্রনেতা ও ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুলের নেতৃত্বে অংশ নেওয়া বিশাল ও সুশৃঙ্খল কর্মী-সমর্থক বহর। তাঁর নেতৃত্বে হাজারো নেতাকর্মীর বাঁধভাঙা উল্লাস ও মুহুর্মুহু স্লোগান পুরো র্যালিকে এক অনন্য গতি ও ভিন্নমাত্রা দেয়।পাশাপাশি, এই বর্ণিল আয়োজনে নিজেদের সাংগঠনিক শক্তির সুদৃঢ় জানান দেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তরুণ নেতারাও। ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মামুন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল বাহারের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিলগুলো মূল বহরের সাথে যুক্ত হলে পুরো নগরী জিয়াউর রহমান ও তারেক রহমানের নামে দেওয়া স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। অতীতের যেকোনো সময়ের তুলনায় অধিকতর গোছানো ও জাঁকজমকপূর্ণ এই আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পারস্পরিক ঐক্য ও রাজনৈতিক আধিপত্যের যে সুদৃঢ় বার্তা ছড়িয়ে পড়েছে, তা আগামী দিনের রাজনৈতিক ময়দানে গভীর প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব