প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কাজী জাবেদ হোসেন , সংবাদদাতা ||
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে ১ সেপ্টেম্বর, সকাল ১০টাবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য আলোচনা সভা। প্রধান অতিথি: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন।তিনি বলেন—“আপনি যেই নেতার রাজনীতি করেন, তাঁর চরিত্রের সাথে আপনার কতটুকু মিল আছে—তা খেয়াল করে দেখবেন।”⭐ প্রধান বক্তা: অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি।তিনি বলেন, অতীতে যারা আন্দোলন-সংগ্রামে ছিলেন না, তাদের অনেকে এখন সামনে চলে এসেছেন।🤝 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাক মিয়া ও রাজিউর রহমান রাজিবসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।🌾🇧🇩 ৪৮ বছরের পথচলা—সংগ্রাম, ত্যাগ ও রাজনৈতিক ঐতিহ্যের স্মরণে কুমিল্লায় নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব