প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৪ অক্টোবর অনুষ্ঠিত হওয়া "সায়েন্স ফেস্ট" এ সুযোগ পাচ্ছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
মোঃ আঃ রাজ্জাক সরদার, সংবাদদাতা ||
বিজ্ঞান ও উদ্ভাবনের বড় মঞ্চ ‘VUSC SciFusion 2026’: থাকছে ৬২ হাজার টাকার পুরষ্কারতরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী ভাবনা ও গবেষণার আগ্রহ বাড়াতে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজ্ঞান উৎসব ‘VUSC SciFusion 2026’। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (VUSC)-এর উদ্যোগে আয়োজিত এই দিনব্যাপী মেলা ও প্রতিযোগিতায় দেশের যেকোনো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।আগামী ৪ অক্টোবর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই উৎসব অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে ৬২ হাজার টাকারও বেশি আকর্ষণীয় পুরস্কার।প্রতিযোগিতার বিভাগসমূহ:
শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে পুরো আয়োজনকে চারটি বিভাগে ভাগ করা হয়েছে:
Poster Presentation: বৈজ্ঞানিক বিষয়, নতুন প্রযুক্তি ও নিজস্ব গবেষণার ধারণা পোস্টারের মাধ্যমে প্রকাশের মাধ্যম।
Project Showcasing: বাস্তবভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তি প্রজেক্ট প্রদর্শন এবং উদ্ভাবনী সমাধান তুলে ধরার বিভাগ।
IQ Based Quiz: যুক্তি, মেধা ও সাধারণ বিজ্ঞানের সার্বিক বিশ্লেষণী ক্ষমতা যাচাইয়ের প্রতিযোগিতা।
Scientific Photography Contest: ক্যামেরা ও লেন্সের মাধ্যমে বিজ্ঞান, প্রকৃতি এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির নান্দনিক আলোকচিত্র প্রদর্শনী।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিভিত্তিক নতুন আইডিয়া বাস্তবায়নে এই উৎসব কার্যকর ভূমিকা রাখবে।নিবন্ধন ও যোগাযোগের তথ্য:
উৎসবে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য নিচে দেওয়া মাধ্যমে সরাসরি যোগাযোগ করা যাবে:
মোবাইল: +৮৮০১৬০১-৯৯৩৩১৩
ই-মেইল: vusc.raj.edu@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব