প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গী আব্দুল্লাহপুর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
মিজানুর রহমান মিজান, ✅ গণমাধ্যম কর্মী ||
ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে সরকারি ডাক পৌঁছে দিয়ে গাজীপুরে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক কনস্টেবল।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।নিহত পুলিশ সদস্য শামীম আহমেদ (কনস্টেবল নং-৮৮১, বিপি-৯৮১৮২১৬৪৫১) জিএমপির এসএফ শাখায় ডাক বাহক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি কিশোরগঞ্জের ভৈরব থানার মানিকদী দক্ষিণপাড়া এলাকার আঙ্গুর মিয়ার ছেলে।দায়িত্ব পালন শেষে ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা। একজন দায়িত্বশীল পুলিশ সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব