প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন যুব নেতা মনজুর আলম.
মোঃ হোসেন আলী , ✅ গণমাধ্যম কর্মী ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন যুব নেতা মনজুর আলম. আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রামু উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের হাতে গড়া আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় জনগণের অধিকার আদায়ের এই দিনে রামুতে ছিল দলীয় নেতাকর্মীদের উপচে পড়া ভিড়।উক্ত বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং সকলের প্রতি শুভেচ্ছা জানান— রামু উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, তাঁতীদল রামু উপজেলা শাখার সাবেক সভাপতি এবং বিশিষ্ট যুবনেতা মনজুর আলম।তিনি আরও বলেন"শহিদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামকে বুকে ধারণ করে, তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের এই ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।"
প্রতিষ্ঠাবার্ষিকীর সফল করায় রামু উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।শুভেচছান্তে মোঃ মনজুর আলম সাবেক সভাপতি তাতীদল রামু উপজেলা শাখা. সাবেক যুগ্নআহবায়ক কাওয়ার খোপ ইউনিয়ন বিএনপি.,যুবনেতা রামু উপজেলা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব