প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
আর কোনো বিক্রয় পেশাজীবী অবহেলিত, বঞ্চিত ও অধিকারহীন থাকবে না—ইনশাআল্লাহ মোঃ হোসেন আলী যুগ্ম আহবায়ক পদপ্রার্থী বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
মোঃ হোসেন আলী , ✅ গণমাধ্যম কর্মী ||
আর কোনো বিক্রয় পেশাজীবী অবহেলিত, বঞ্চিত ও অধিকারহীন থাকবে না—ইনশাআল্লাহ মোঃ হোসেন আলী যুগ্ম আহবায়ক পদপ্রার্থী বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটি।যাঁরা প্রতিনিয়ত তীব্র রোদ, বৃষ্টি ও নানা প্রতিকূলতা পেরিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখেন, সেই অক্লান্ত পরিশ্রমী বিক্রয় পেশাজীবী ভাই-বোনেরাই আমাদের শক্তি ও প্রেরণা। অথচ আজও আমাদের অনেকেরই ন্যায্য অধিকার, চাকরির নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত নয়।এই বৈষম্যের অবসান ঘটিয়ে বিক্রয় পেশার প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে এবং একটি মর্যাদাপূর্ণ পেশাজীবী সমাজ গঠনে আমি বদ্ধপরিকর।🤝 আমাদের অঙ্গীকার:
সকল বিক্রয় পেশাজীবীর ন্যায্য অধিকার ও পাওনা নিশ্চিত করা।
করপোরেট পর্যায়ে চাকরির নিরাপত্তা ও আইনি সুরক্ষা জোরদার করা।
সমাজে বিক্রয় পেশার যথাযথ সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা করা।
পেশাজীবীদের বিপদে-আপদে পাশে থেকে কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা।
চলুন, নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে এবং এসোসিয়েশনের হাতকে আরও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাই।বিনীত,
মোঃ হোসেন আলী
যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী
বাংলাদেশ বিক্রয় পেশাজীবি এসোসিয়েশন (কেন্দ্রীয় নির্বাহী কমিটি)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব