প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
শ্রীমঙ্গলের ভাড়াউরা চা বাগানে ড্রেনের ভিতর পাওয়া গেছে মীরা হাজরা নামে এক মহিলার মরদেহ
মোঃ শিপন আহমেদ , ✅ গণমাধ্যম কর্মী ||
চা পাতা তোলা ছবিটি কিছুদিন আগেই উনাকে তোলেছি, অথচ আজ তিনি আর আমাদের মাঝে নেই। বিশ্বাস করাও কঠিন। একজন চা শ্রমিকের জীবন কতটা সংগ্রামের, তা কাছ থেকে না দেখলে বোঝা কঠিন। মাত্র ১৮৭ টাকার মজুরিতে রোদ-বৃষ্টি উপেক্ষা করে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে যান তারা।প্রায়ই আক্ষেপ করে বলতেন, “এত কষ্ট করে কাজ করি, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কিন্তু এই অল্প মজুরিতে কিছুই হয় না।” কথাগুলো এখনো কানে ভাসে।চা বাগানের বিভিন্ন সেকশনে ছবি তুলতে গেলে শ্রমিকদের সঙ্গে হাসি-ঠাট্টা, গল্প আর তাদের সুখ-দুঃখের কথা শুনতে শুনতে কখন যে সময় কেটে যেত, টেরই পেতাম না। আজ সেই পরিচিত মুখগুলোর একজন আর নেই।জানা যায়, ভাড়াউড়া চা বাগানের শ্রমিক মীরা হাজরা (৪০) চা পাতা তুলতে সকাল ৯ টায় নিজ বাড়ি থেকে বের হয়ে রাত পর্যন্ত বাড়ি ফিরে না আসায় নিখোঁজ শ্রমিকের পরিবার এবং বাগানের অন্যান্য শ্রমিকরা মিলে রাতে তাকে খুঁজতে বের হলে বাগানের ২৯ নম্বর সেকশনের একটি ড্রেনের ভিতর মীরা হাজরার লাশ পাওয়া যায়।অনেক খারাপ লাগছে উনার জন্য স্মৃতিগুলো রয়ে গেল, মানুষটা চলে গেলেন না ফেরার দেশে। তাঁর আত্মার শান্তি কামনা করি...🙏🙏😢🥹
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব