প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাথরঘাটায় কোরআন শিক্ষার্থীদের মাঝে ৪৮টি কোরআন বিতরণ
তুষার কান্তি হাওলাদার , সংবাদদাতা ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার পাথরঘাটায় কোরআন শিক্ষার্থীদের মাঝে ৪৮টি পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করেন পাথরঘাটা উপজেলা বিএনপি নেতা বদিউজ্জামান সাহেদ। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে কোরআন শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেওয়া হয়।কর্মসূচিতে বদিউজ্জামান সাহেদ বলেন, “পবিত্র কোরআনের শিক্ষা মানুষের জীবনকে সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দিতে পেরে আমরা আনন্দিত।”তিনি আরও বলেন,“তরুণ প্রজন্মকে নীতি, নৈতিকতা, সততা ও আদর্শের শিক্ষায় গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য ভালো কিছু করতে পারে।”এ সময় কোরআন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, ধর্মীয় শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব