প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
এই সেই মাদক সম্রাট সুজা
মোঃহাবিবুর রহমান(মামুন) ||
এই সেই মাদক সম্রাট সুজা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মৌন ভুমিকায় দীর্ঘদিন ধরে ইয়াবার বিশাল চালান নির্বিঘ্নে বেচাকেনা করে আসছেন বলে অভিযোগ উঠছে। তবুও দেখার যেন কেউ নেই।তার বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার রহস্যজনক নিরব ভুমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।তিনি বীরত্বের সাথে দীর্ঘদিন ধরে অবৈধ এব্যবসা চালিয়ে আসলেও অদ্যবধি তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোন রকম আইনী ব্যবস্থা। কোন অদৃশ্য খুঁটির জোরে তিনি কোন কিছুর তোয়াক্কা না করে দাপটের সাথে দেশের বিভিন্নস্থানে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে থাকেন বলে স্থানীয় একাধিক সুত্র জানায়।তার দাম্ভিকতা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।জানা গেছে বখাটে সুজা ইয়াবা ব্যবসা দিয়ে অল্পদিনেই ভাগ্যের পরিবর্তন করে আজ লক্ষ লক্ষ টাকা ও বিশাল অর্থবিত্তের মালিক বুনে গেছেন।সম্প্রতি তার এই অবৈধ উপার্জন দিয়ে তার কন্যা সমবয়সী এক মেয়েকে নানা প্রলোভনে ফেলে তাকে দ্বিতীয় বিয়ে করেন।কিন্তু অল্পদিনেই দ্বিতীয় স্ত্রীর সাথে তার দাম্পত্যে সম্পর্কের টানাপোড়েন পরিস্থিতি চলছে।স্থানীয়রা জানান,রংপুরে ইয়াবা সেবনের ঘটনায় একই পরিবারের ৪ জনকে হত্যার নেপথ্যে উত্তরবঙ্গের মাদক ডিলার হিসেবে পরিচিত সুজার কোন হাত আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব