প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে শিগগিরই যাত্রা শুরু করতে যাচ্ছে, সেলিনা হাসপাতাল
মোঃ মানিক মিয়া , সংবাদদাতা ||
নারায়ণগঞ্জে শিগগিরই যাত্রা শুরু করতে যাচ্ছে 'সেলিনা হাসপাতাল'মোঃ মানিক মিয়া, স্টাফ রিপোর্টার । নারায়ণগঞ্জবাসীর উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে শিগগিরই আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হতে যাচ্ছে 'সেলিনা হাসপাতাল (Hospital & Diagnostic)'। জেলা শহরের খানপুর সরকারি হাসপাতালের পূর্ব পাশে ও ডিসি বাসভবনের ঠিক সামনে ইঁশা খাঁ রোড এলাকায় এই নতুন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।আধুনিক ডায়াগনস্টিক সুবিধা ও বিশ্বমানের স্বাস্থ্যসেবার লক্ষ্য নিয়ে প্রস্তুত করা এই হাসপাতালে রোগীরা পাবেন উন্নত চিকিৎসা পরিবেশ ও সার্বক্ষণিক চিকিৎসাসেবা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, স্থানীয় বাসিন্দাদের নাগালের মধ্যে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। খুব শীঘ্রই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন বলে জানিয়েছেন কতৃপক্ষ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব