প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
বোচাগঞ্জে নির্জন পুকুরে বস্তাবন্দি লা,শ ফেলার গু জব, জাল ফেলে ত,ল্লাশি
মোঃ বিপ্লব ইসলাম , ✅ গণমাধ্যম কর্মী ||
বোচাগঞ্জে নির্জন পুকুরে বস্তাবন্দি লা,শ ফেলার গু জব, জাল ফেলে ত,ল্লাশিদিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় একটি নির্জন পুকুরে বস্তাবন্দি ম,র,দেহ ফেলার গুজব ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হলেও এখন পর্যন্ত কোনো ম,র,দেহের সন্ধান পাওয়া যায়নি। পুলিশও ঘটনাটিকে গুজব বলে ধারণা করছে।বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার ছোট সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, সূর্যপুর গ্রামের অটোচালক রেজাউল ইসলাম ওই সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ তাঁর অটোরিকশার চালকের আসন ভেঙে যায়। তিনি অটো থামিয়ে আসনটি ঠিক করার চেষ্টা করছিলেন।এ সময় অটোরিকশাটির গিয়ার অটোমেটিকভাবে পড়ে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জঙ্গলের ভেতর দিয়ে পুকুরের কাছে গিয়ে উল্টে পড়ে। পরে পথচারী ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি উদ্ধার করেন।তবে সড়ক থেকে পুকুরটির দূরত্ব প্রায় ২০০ মিটার হওয়ায় স্থানীয় কয়েকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। তাঁদের ধারণা, অটোরিকশাটি নিজে থেকে এতটা দূরে যেতে পারে না। এ থেকেই অটোরিকশাচালক গোপনে কোনো ব,স্তা,বন্দি ম,র,দেহ পুকুরে ফেলে দিয়েছেন—এমন গু,জব ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়লে পুকুরপাড়ে উৎসুক জনতার ভিড় জমে যায়।ঘটনার রহস্য উদঘাটনে পুকুরের মালিক মো.মাহাবুবুর রহমান জাল ফেলে পুকুরে তল্লাশি চালান। পাশাপাশি খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ত,ল্লা,শি চালান। তবে কোনো ম,র,দেহ বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এমন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়েছেন। কিন্তু সেখানে কিছুই পাওয়া যায়নি। আমার ধারণা, এটি একটি গু,জ,ব।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ম,র,দেহ উদ্ধারের খবর পাওয়া যায়নি।ছবি তথ্য সংগৃহীত
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব